অনলাইনে কিভাবে রেজাল্ট দেখতে হয়, এই সংক্রান্ত নিয়ম-কানুন জানাটা বর্তমান সময়ে আমাদের সবারই প্রায় আবশ্যক হয়ে পড়েছে বলা যায়। কেননা নিজের হোক বা অন্যের হোক, রেজাল্ট তো আমাদের দেখতেই হয়।
যদিও অনলাইনে রেজাল্ট দেখা খুব একটা কঠিন বিষয় নয়, তথাপি এই বিষয়ে জ্ঞান না থাকার কারণে অনেককেই অন্যের মুখাপেক্ষি হতে দেখা যায়। তাই আজ অনলাইন ও অফলাইনে রেজাল্ট দেখার নিয়ম সবার জন্যই খুব সহজ আঙ্গিকে দেখানো হবে।

sms দিয়ে রেজাল্ট পেতে হলে নিচের টেমপ্লেট অনুসারে sms লিখতে হবে।
EXAM NAME 3 Latters of Board Name ROLL YEAR
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে প্রথমে exam name লিখবেন। তারপর একটা space (ফাঁকা) দিয়ে board name এর প্রথম তিনটা অক্ষর লিখবেন। আবার space দিয়ে রোল নম্বর লিখবেন। অতঃপর আরেকটা space দিয়ে exam year লিখবেন।
উদাহরণস্বরূপঃ ধরে নিন, ২০২৩ শিক্ষাবর্ষের Dhaka Board এর একজন পরিক্ষার্থীর SSC রেজাল্ট দেখতে হবে। যার রোল নম্বর হলো 123456; তাহলে মেসেজটি লিখবেন এভাবেঃ-
SSC DHA 123456 2022
অতঃপর সেন্ড করে দিবেন 16222 নাম্বারে। ফলে কিছুক্ষণ পর একটি ফিরতি sms এর মাধ্যমে আপনার কাঙ্কিত রেজাল্টটি পাঠিয়ে দিবে।
বিঃদ্রঃ টেলিটক নাম্বার থেকে মেসেজ পাঠালে রেজাল্ট খুব জলদি চলে আসে। অন্য নাম্বার থেকে হলে কিছুটা দেড়ি হতে পারে।
অনলাইনে কিভাবে রেজাল্ট দেখতে হয় এবং অফলাইনে SMS এর মাধ্যমে কিভাবে রেজাল্ট দেখতে হয়, এই সংক্রান্ত নিয়ম-কানুন সবার জন্যই খুব সহজ আঙ্গিকে দেখানো হলো।